তানুকে পাওয়া সহজ ছিল না। অনেক কষ্ট, অনেক অপেক্ষা, অনেক না–পাওয়ার পর তাকে পাওয়া। ছয়টা বছর একসঙ্গে আছি আমরা। এই সময়টা শুধু সময় না, পুরো একটা জীবন।
এখন কথা কম হয়। আগের মতো দীর্ঘ আলাপ, রাতজাগা গল্প নেই। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো—কথা কমলেও মায়া কমেনি একটুও। বরং নীরবতার মধ্যেই তানুকে আরও বেশি অনুভব করি।
ভালোবাসা বুঝি এমনই—শব্দের ওপর নির্ভর করে না। পাশে থাকা, দূর থেকেও অনুভব করা, আর সবকিছুর পরেও মনে মনে বলে যাওয়া, ‘এই মানুষটাকেই চাই’।
তানু শুধু আমার ভালোবাসা না, আমার অভ্যাস, আমার আশ্রয়। রাগ-অভিমান আসে, দূরত্ব আসে—কিন্তু মায়াটা কোথাও যায় না। কারণ, ছয় বছরের ভালোবাসা হঠাৎ কমে না, আরও গভীর হয়।
এতটা পথ একসঙ্গে হেঁটে আসার পর এখন আর শুধু ভালোবাসার কথা নয়—
এখন সময় এসেছে তানুকে বউ করে ঘরে তোলার, ভালোবাসাটাকে একটা ঠিকানায় নিয়ে যাওয়ার, আর সারা জীবনের জন্য ‘আমরা’ হয়ে থাকার।
ভালোবাসা দিবস হয়তো এক দিনের, কিন্তু তানুকে ভালোবাসা—আজীবনের।
বন্ধু, সিলেট বন্ধুসভা