সুললিত কণ্ঠের মায়াভরা প্রেমে

কামিনীর সঙ্গে পরিচয় হওয়ার পরে সহজেই বন্ধুত্বে রূপ নেয় আমাদের মনছবি: এআই

শীতের আমেজ শেষে বসন্তের রৌদ্রোজ্জ্বল দিন এসেছে প্রকৃতিতে। বাতাসে ভেসে বেড়াচ্ছে উচ্ছলতার কণা। পাতা ঝরার দিন শেষে ভালোবাসায় ভরা কোকিলের ডাক শুনে ঘুমন্ত মনপ্রাণ যেন জেগে উঠেছে। প্রকৃতির ‎এমন নান্দনিক দৃশ্য দেখে হৃদয়ের গভীরে জেগে ওঠে এক পবিত্রময় স্মৃতি। চোখের সামনে ঝলসে ওঠে পৃথিবীর সবচেয়ে সৌন্দর্যতম প্রেমের কাহিনি। যাকে ঘিরে এই কাহিনি গড়ে উঠেছে আমার মলিনতার জীবনে—ফুলের সৌরভের চেয়ে সুন্দর তার নাম কামিনী।

ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষার আগে প্রথম পরিচয় আমাদের। শুরুতে প্রেম–ভালোবাসার প্রতি ভীষণ অনুরাগ ছিল আমার। কিন্তু কামিনীর সৌন্দর্যে বিমোহিত হয়ে আমার অনুরাগ ডুবে যায় সমুদ্রের অতল গহ্বরে। সেই গহ্বরের ভেতর থেকে ফুটে ওঠে এক প্রেমময় ভালোবাসার পদ্ম। কামিনীর নরম ও শীতল সুরের কণ্ঠ যেন আমাকে তাড়িয়ে বেড়ায় পবিত্রময় বেহেশতের শরাবন তহুরার আশপাশে। আমি মুগ্ধ হয়ে যাই তার সুললিত কণ্ঠের মায়াভরা প্রেমে।

আরও পড়ুন

এর আগে কখনো আমার জীবনে এমনটা হয়নি। অনেক মেয়েবন্ধু থাকা সত্ত্বেও হৃদয়ের গভীরে এত পবিত্রময় উত্তেজনা ওঠেনি। বাড়ির পাশে বেলি ফুলের গন্ধে বিমোহিত হলেও কামিনীর পাশে থাকলে এমন সুরভিত হয়নি। কামিনীর সঙ্গে পরিচয় হওয়ার পরে সহজেই বন্ধুত্বে রূপ নেয় আমাদের মন। বন্ধুত্বের বন্ধন দৃঢ় হতে না হতেই দুজনের মধ্যে আরও গভীর সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে চিন্তা–চেতনায় ও মগজে–মস্তিষ্কে কামিনী যেন আমার হয়ে ওঠে। তাকে ভালোবাসি বলার জন্য মনটা উদ্‌গ্রীব হয়ে ওঠে। কিন্তু আমার সাহস আমাকে বলতে দেয় না।

কয়েক মাস বন্ধু হয়ে থাকার পরে কামিনী নিজেই এসে আমাকে প্রপোজ করে। হাতে কামিনী ফুল নিয়েই পবিত্রময় ভালোবাসার কথা বলে। সাধারণত প্রেমে পড়লে ছেলেরা আগে প্রপোজ করে, মেয়েরা ভেবেচিন্তে উত্তর জানানোর কথা বলে। কিন্তু আমাদের মধ্যে ঘটেছে বিপরীত। কামিনী নিজেই ভালোবাসি বলার পরে আমি অবাক হয়ে যাই। লজ্জায় পড়ে যাই। তারপর সেই লজ্জার হাওয়া সরিয়ে কামিনীকে জড়িয়ে ধরি আপন মনে। আমার পক্ষ থেকে ভালোবাসি বলতে আর দ্বিধাবোধ হয়নি। মনে হয়েছে, পৃথিবীতে শুধু আমরা দুজনই প্রেমের মহাকাব্য লিখতে যাচ্ছি। যে মহাকাব্যে রচিত হবে প্রেমের অনুরাগ। মহাকাব্যের নাম হবে—প্রজাপতির প্রেম ও কামিনী ফুলের সৌরভ।

বন্ধু, কক্সবাজার বন্ধুসভা