রাত পোহালেই ঢাকা-চাঁদপুর নৌপথে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানের বিশেষ নিরাপত্তা বৈঠকছবি: বন্ধুসভা

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’। বন্ধুত্ব, সম্প্রীতি, তারুণ্য ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে ঢাকা-চাঁদপুর মোহনা-ঢাকা নৌপথে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় পরিচালনা পর্ষদ, ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ৮৬টি বন্ধুসভা থেকে ১ হাজার ১০০ সক্রিয় বন্ধু, অ্যালামনাই ও শুভানুধ্যায়ী অংশ নেবেন। এ ছাড়া অংশ নিচ্ছেন আমন্ত্রিত অতিথি, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

দিনব্যাপী এ অনুষ্ঠানে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, বিনোদনমূলক আয়োজন, মতবিনিময়, আনন্দ আয়োজন, সাংগঠনিক সভা, কর্মশালা, খেলাধুলা, র‍্যাফল ড্র, পুনর্মিলনীসহ নানা অংশগ্রহণমূলক কার্যক্রম। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হবে ৪০টি সম্মাননা। এর মধ্যে রয়েছে ‘বৃক্ষরোপণে সেরা দশ’, ‘সহমর্মিতার ঈদে সেরা দশ’ ও ‘বর্ষসেরা দশ বন্ধুসভা’ পুরস্কার। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার ‘একটি ভালো কাজ’ কর্মসূচিরও সম্মাননা দেওয়া হবে।

সম্প্রতি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের নির্ধারিত লঞ্চ ‘প্রিন্স আওলাদ–৭’ পরিদর্শনে যায় বন্ধুসভার প্রতিনিধি দল।

এ আয়োজনে বিউটি পার্টনার হিসেবে থাকছে স্কিন ক্যাফে, হট বেভারেজ পার্টনার নেসক্যাফে, আইসক্রিম পার্টনার সেভয়, ড্রিংকস পার্টনার ফ্রেশ, টি-শার্ট পার্টনার ম্যাক্স গ্রুপ, গিফট পার্টনার ফিলআপ, টেলিভিশন ও মিডিয়া পার্টনার স্টার নিউজ, ইন্টারনেট পার্টনার ব্যাস নেটওয়ার্ক, হেলথ পার্টনার পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ ও চকলেট পার্টনার কেয়ার নিউট্রিশন লিমিটেড। পুরো আয়োজনে সহযোগী হিসেবে থাকছে প্রবাসী পল্লী গ্রুপ।

সকাল সাতটার মধ্যে নিবন্ধিত অংশগ্রহণকারীদের রাজধানীর সদরঘাটের ভিআইপি লঞ্চঘাটে উপস্থিত থাকতে হবে। সেখান থেকে ছেড়ে যাবে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের নির্ধারিত লঞ্চ ‘প্রিন্স আওলাদ–৭’। আয়োজনের আহ্বায়ক হিসেবে কাজ করছেন জাতীয় পর্ষদের উপদেষ্টা আশিকুজ্জামান অভি ও যুগ্ম সাধারণ সম্পাদক সায়মন চৌধুরী।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের হাতে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র
ছবি: বন্ধুসভা

ঢাকার বাইরে থেকে আসা বন্ধুদের জন্য বিশেষ বাস সার্ভিস
ঢাকার বাইরে থেকে আসা বন্ধুদের জন্য সদরঘাটগামী বিশেষ বাস সার্ভিস থাকছে। শুক্রবার সকাল ছয়টায় বন্ধুদের যাতায়াতের সুবিধার্থে দুটি স্থান থেকে দোতলা (ডাবল ডেকার) বিআরটিসি বাস সদরঘাটের উদ্দেশে ছেড়ে যাবে।

গাবতলী বাস টার্মিনাল থেকে (ঢাকা-আরিচা সড়ক এবং উত্তরবঙ্গ থেকে আসা বন্ধুদের জন্য) একটি বাস এবং কমলাপুর রেলস্টেশন থেকে (ট্রেনে কিংবা দক্ষিণবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমবঙ্গ রুটে আসা বন্ধুদের জন্য) একটি বাস। গাবতলীর বাসের দায়িত্বে থাকছেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সহসভাপতি নাজিবুল ইসলাম। কমলাপুর রেলস্টেশনে বাসের দায়িত্বে থাকছেন ঢাকা মহানগর বন্ধুসভার দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম যুবরাজ। বাস সকাল ছয়টায় নির্ধারিত স্থান থেকে সদরঘাটের উদ্দেশে ছেড়ে যাবে।

‘বর্ষসেরা দশ বন্ধুসভা’ বিচারকার্য।

বিশেষ নির্দেশনা
•
বন্ধুদের সকাল ছয়টার আগেই নিজ নিজ বাস রুটের নির্ধারিত পিকআপ পয়েন্টে উপস্থিত থাকতে হবে।
• নিজ দায়িত্বে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে চাইলে সকাল সাতটার মধ্যে উপস্থিত হতে হবে।
• বাস কোনো স্থানে নির্ধারিত সময়ের বাইরে অপেক্ষা করবে না।
• প্রত্যেককে নিজ দায়িত্বে সংশ্লিষ্ট রুটের দায়িত্বপ্রাপ্ত বন্ধুর সঙ্গে যোগাযোগ করে পিকআপ লোকেশন নিশ্চিত করতে হবে।
• ঢাকা জেলাধীন স্থানীয় ও শিক্ষাপ্রতিষ্ঠাভিত্তিক বন্ধুসভার বন্ধুদের এই বিশেষ বাস সার্ভিস ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

‘একটি ভালো কাজ’ কর্মসূচির বিচারকার্য।

অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা ও আচরণবিধি

যা করা যাবে
• শুক্রবার সকাল সাতটার মধ্যে সদরঘাট লঞ্চ টার্মিনালে উপস্থিত হতে হবে। বন্ধুসভা থেকে পাঠানো মুঠোফোনে পাঠানো এসএমএস বা ই–মেইল (যেকোনো একটি) দেখিয়ে লঞ্চে প্রবেশ করতে হবে।
• আয়োজক ও স্বেচ্ছাসেবকদের দেওয়া নির্দেশনা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশিত আপডেট অনুসরণ করতে হবে।
• প্রত্যেকের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ, সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে।
• অনুষ্ঠান চলাকালে আয়োজকদের নির্ধারিত টি-শার্ট পরিধান করতে হবে।
• নিজের ব্যক্তিগত জিনিসপত্রের প্রতি যত্নশীল থাকতে হবে।
• নদী, লঞ্চ ও আশপাশের প্রাকৃতিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
• নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলতে হবে।
• ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে অন্যের ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
• যেকোনো সমস্যা, অসুস্থতা বা জরুরি প্রয়োজনে সরাসরি আয়োজক টিমকে অবহিত করতে হবে।
• দলীয় কার্যক্রম ও সাংস্কৃতিক আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে।
• লঞ্চ ও যাতায়াতের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে।
• যেকোনো তথ্য জানার জন্য অথবা হারানো বা প্রাপ্তির খবর জানাতে রেজিস্ট্রেশন বুথ বা হেল্প ডেস্কে যোগাযোগ করা যাবে।
• সব অংশগ্রহণকারীর প্রতি সহযোগিতামূলক ও সহানুভূতিশীল মনোভাব রাখতে হবে।

‘সহমর্মিতার ঈদে সেরা দশ’ ও ‘বৃক্ষরোপণে সেরা দশ’ বন্ধুসভা বাছাই কার্যক্রম।
আরও পড়ুন

যা করা যাবে না
•
নিবন্ধনবিহীন কাউকে সঙ্গে আনা যাবে না, বিশেষ করে নিরাপত্তার স্বার্থে কোনো শিশুকে সঙ্গে নেওয়া যাবে না।
• আয়োজকদের অনুমতি ছাড়া নির্ধারিত স্থান বা লঞ্চ ত্যাগ করা যাবে না।
• কোনো অবস্থাতেই নদীতে নামা বা সাঁতার কাটার চেষ্টা করা যাবে না।
• লঞ্চের কিনারা, সিঁড়ি, সংরক্ষিত বা ঝুঁকিপূর্ণ স্থানে ধাক্কাধাক্কি, দৌড়াদৌড়ি, দুষ্টুমি কিংবা ঝুঁকিপূর্ণ আচরণ করা যাবে না।
• মাদক, নেশাজাতীয় দ্রব্য বা নিষিদ্ধ কোনো সামগ্রী বহন ও সেবন করা যাবে না।
• ধূমপান কিংবা কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ করা যাবে না।
• উচ্চস্বরে চিৎকার, অপ্রয়োজনীয় হইচই কিংবা অন্যের বিরক্তির কারণ হয়, এমন আচরণ করা যাবে না।
• কারও অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা যাবে না।
• নদী বা লঞ্চে যত্রতত্র প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্ট কিংবা অন্য কোনো বর্জ্য ফেলা যাবে না।
• কারও সঙ্গে অশালীন মন্তব্য, হয়রানি, ইভ টিজিং, বুলিং বা বৈষম্যমূলক আচরণ করা যাবে না।
• অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত জিনিসপত্র ব্যবহার করা যাবে না।
• রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বিরোধে জড়িয়ে আয়োজনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্ট করা যাবে না।
• আগুন জ্বালানো বা কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রম করা যাবে না।
• নির্ধারিত সময়সূচির বাইরে নিজ উদ্যোগে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।

আরও পড়ুন