পরীক্ষার উপকরণ বিতরণ

ফেনী বন্ধুসভার চারজন সদস্য এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাঁদের শুভকামনা জানিয়ে পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়।

ফেনীসভার পরীক্ষার উপকরণ বিতরণ
ফেনীসভার পরীক্ষার উপকরণ বিতরণ


গত ২৯ মার্চ বিকেলে প্রথম আলোর ফেনী অফিসে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ফেনী বন্ধুসভার সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবীর সঞ্চালনায় বক্তব্য দেন প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহের। এতে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর সোনাগাজী প্রতিনিধি আমজাদ হোসাইন, ফেনী বন্ধুসভার সহসভাপতি বিজয় নাথ, ক্রীড়া সম্পাদক জ্যোতির্ময় মণ্ডল, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম মোল্লা।

পরীক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন পাঠচক্রবিষয়ক সম্পাদক ইমরান ইমন, তানজিলা নার্গিস, নিশাত খানম, মায়মুনা আক্তার। পরে পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণ তুলে দেওয়া হয়।
সাধারণ সম্পাদক, ফেনী বন্ধুসভা