ঈদ আনন্দ ভাগাভাগি

ঈদ আনন্দ ভাগাভাগিছবি: বন্ধুসভা

ড্যাফোডিল বন্ধুসভা ২৬ এপ্রিল মঙ্গলবার ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সমাজের অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে ধানমন্ডিতে ৫০ জন সুবিধাবঞ্চিত নানা বয়সী শিশুর হাতে ঈদের রঙিন জামা তুলে দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপের সিইও মুহাম্মদ নুরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার উপদেষ্টা মাহবুব পারভেজ, ড্যাফোডিল বন্ধুসভার সাবেক সহসভাপতি তাহসিন আহমেদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক আসিকুর রহমান সিকদার অনিক ও অন্যান্য।
নতুন পোশাক পেয়ে উচ্ছসিত চাঁদনী বলে, ‘আমাকে যে জামাটা দিয়েছে সেটা আমার খুব পছন্দ হয়েছে। ঈদের দিন এই জামাটা পরে ঘুরব।’

একজন অসহায় মা বলেন, ‘আমি মানুষের বাসায় কাজ করি। নিজে তো কিনে দিতে পারি না। তাই ছেলের জন্য জামা নিতে এসেছি। আজ এ বন্ধুসভা থেকে একটি নতুন জামা দিয়েছে। এটি আমার ছেলেকে দেব।’
ড্যাফোডিল বন্ধুসভার সভাপতি এহসানুল হক ফেরদৌস বলেন, বন্ধুসভার পক্ষ থেকে সমাজের অসহায় সুবিধাবঞ্চিত দুস্থ শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই ঈদের নতুন পোশাক বিতরণ করা হচ্ছে। প্রতিবছরই আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। ইনশা আল্লাহ ভবিষ্যতেও এ ধারাবাহিকতা চালু থাকবে। ঈদ হোক ধনী-গরিবনির্বিশেষে সবার জন্য।