সুকেশী

অলংকরণ: মাসুক হেলাল

আমি তার নাম দিলাম সুকেশী। আমি পাবনা থেকে ঢাকাগামী কোচে উঠেছি। রাতের বাস। চোখজুড়ে ঘুম। আমার সিটে বসেই সামনে তাকিয়ে মনটা প্রশান্তিতে ভরে গেল। সামনে ঢেউখেলানো সিল্কি চুলের কেউ বসেছে।

শরীর থেকে পারফিউমের গন্ধও আসছে। তবে মুখশ্রীটা দেখতে পারছি না বলে একধরনের কষ্ট হচ্ছে। ভ্যাপসা গরমে বাসের জানালা দিয়ে উড়ো বাতাস এসে চুলগুলোকে আরও উড়িয়ে দিচ্ছে। ফাঁকা রাস্তায় ড্রাইভার বাস প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আমার উসখুস ভাবটা যাচ্ছে না। একবার সুকেশীর মুখ দেখতেই হবে।

এসব ভাবতে ভাবতেই আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। ঘুম ভাঙল আমার ভাবনারাজ্যের সুকেশীর ডাকে। এক অল্প বয়সী তরুণী আমাকে ডাকছে। ‘ভাই, আপনার সিটটা একটু সোজা করেন। আমার বসতে অসুবিধা হচ্ছে!’ আমি সুকেশীর দিকে ঘুম ঘুম চোখে তাকিয়ে থাকলাম।