শ্রাবণধারায় দেখা হলো
শীতল হাওয়ায় তোমার চুল এলোমেলো।
সূর্য হারাল মেঘের ছায়ায়
আমি হারিয়েছি কাজল চোখের মায়ায়
রিমঝিম বৃষ্টিতে কিছুক্ষণ
হয়েছিল আলাপন।
ইচ্ছে করে বৃষ্টি হয়ে যাই
ক্লান্ত দুপুরে তোমাকে ভেজাই।
পাশে রব শীতল স্পর্শে
ত্রিপ্রহরে প্রণয়ের আবেশে।