শ্রমের মূল্য

কাজ করছেন দুই শ্রমিকছবি: প্রথম আলো

তোমার শ্রমে উঠছে দালান
ঘুরছে কলের চাকা
দিন বদলের খেলায় শুধু
তোমার কপাল ফাঁকা।

অবহেলার পাত্র হয়ে
কাটে সারা বেলা
জুটবে কবে তোমার ভালে
অসীম সুখের ভেলা।

অধিকারের বার্তা নিয়ে
আসে শ্রমিক দিবস
থাকবে কি গো সারা জীবন
বদন তোমার বিরস?