শেষ বিকেলের বৃষ্টি তোমার শহরটাকে পবিত্র করে তোলে আজও,
ঠিক সুগন্ধি মাখা তোমার শরীরের মতোন।
টেবিলে রাখা এক কাপ চায়ের ধোঁয়ায় বাতাসে ভেসে যায় পুরোনো স্মৃতি!
নাকি এটা আমার ভ্রম? নাকি এটাই বাস্তবতার প্রতিচ্ছবি?
তুমি যখন ব্যালকনিতে এসে দাঁড়াও-
মনে হয় আকাশের পূর্ণিমা চাঁদ ধরা দেয় ব্যালকনির কার্নিশে,
আমি নিমগ্ন হই, আমি হারিয়ে যাই তোমার অনুভবে।
মাঝেমধ্যে স্মৃতির সেলুলয়েডে সন্দেহ হয় তুমি কি অপার্থিবা?
যে রাত গভীরে দিয়েছিলে আমায় বেঁচে থাকার কবিতা!
বৃষ্টি হলেই জড়িয়ে যাই সেই সব স্মৃতির আচ্ছাদনে-
যেখানে জমে আছে সুখ, ফিরে যেতে চাই সেই সন্ধিক্ষণে।