তোমার প্রস্থানে সুনামির তোড়ে ভাঙে
আমার ঘর গেরস্থালি; মরি গো শূন্যতায়
আর্দ্র বাতাসের গভীর চুম্বনে
জং ধরেছে লাঙলের ফলায়।
হালচাষহীন আবাদি জমিন বিষাদে কাঁদে
ফসলের মাঠে দুষ্টু বাতাস দেয় না দোলা
গুহার আঁধারে পোকায় কাটে বীজপত্র
করুণ চিৎকারে আর্তনাদ করে শূন্যগোলা।
মাধবপুর, হবিগঞ্জ।