শীতের প্রভাব

প্রতীকী ফাইল ছবি

শীতের প্রভাব শহর গাঁয়ে
বাজছে দুখের গান
শীতের ছোঁয়া হিম করে দেয়
হাত–পা মুখ আর কান,
শীতের রাতে শীত সকালে
পড়ছে ঝরে হিম
ঘাসের ওপর শীত পেড়ে যায়
রুপার মতো ডিম।

শীতের ভোরে দারুণ হাসে
গুলবাগিচার গুল
শর্ষেখেতে নেচে ওঠে
হলুদ রঙের ফুল,
শীতের দিনে শীতের রাতে
ভাসছে হিমেল সুর
বৃক্ষ প্রাণী রৌদ্র খুঁজে
নিকট কিংবা দূর।