শীতের পাখি

প্রতীকী ছবি
সংগৃহীত

প্রতিবছর শীতল হাওয়া
একটু যখন হাসে
বিদেশ থেকে সোনার দেশে
শীতের পাখি আসে।

ছোট্ট ডানায় ভেসে ভেসে
হাজার মাইল দূরে,
অবাক লাগে কেমন করে
আসে তারা উড়ে!

হাওর-নদী, খালে-বিলে,
বনবাদাড়ের পাশে,
শীত যত দিন ঠিক তত দিন
থাকতে ভালোবাসে।

হারায় তারা বাংলাদেশের
রূপ-প্রকৃতির ভিড়ে
শীতের শেষে যায় উড়ে ফের
তাদের আপন নীড়ে।