আজকাল শহরে নাকি ভালোবাসা দেখা যায় না, কিন্তু রোজকার দিনলিপিতে খুঁজলেই হয়তো তা নাগালে পাওয়া যায়। স্নিগ্ধ সকালে ঘুম জড়ানো দুটি চোখ খুলে যখন দেখবে বিস্ময়ভরা এক জোড়া আঁখি তোমাতে মুগ্ধ হয়ে আছে, সেটা কি ভালোবাসা নয়? চাঁদনিরাতে হাতে হাত রেখে চলার পথে গায়ে চাদরটা পেঁচিয়ে দেওয়ায় যে মায়া থাকে সেটাও ভালোবাসা।
আবার বৃষ্টির দিনে হাতে চায়ের কাপের সঙ্গে মুখে একরাশ হাসি নিয়ে বলা, ‘ভিজবা?’ ভালোবাসা মানে তো তার অসুস্থতায় কপালে হাত রেখে উদ্বিগ্ন অশ্রুসিক্ত কণ্ঠে বলা, ‘বড্ড অনিয়ম করো!’ ভালো তো সবাই বাসতে পারে কিন্তু বিশ্বস্ত মায়ার আশ্রয় হয়ে দেখতে পারো ভালোবাসা কত সুন্দর!
জেন্ডার–সমতাবিষয়ক সম্পাদক, খুলনা বন্ধুসভা