নীল আকাশে ওড়ে কত
সাদা মেঘের ভেলা
নদীর জলে পানকৌড়ি
করে ডুবের খেলা।
ডাহুক পাখি কাশের বনে
আনন্দে যায় নেচে
আমন খেতে সবুজ রঙের
স্বপ্ন থাকে বেঁচে।
থোকায় থোকায় তাল পেকে রয়
গাঁয়ের পথের বাঁকে
নদীর বুকে ইলিশ মাছে
থাকে ঝাঁকে ঝাঁকে।
শিউলি, বকুল, পদ্ম, বেলি
শাপলা–শালুক হাসে
শরৎকালের প্রকৃতিকে
সবাই ভালোবাসে।