শরৎ পরি

প্রতীকী ছবি
হাসান মাহমুদ

শরৎকালে নদীর চরে
দেখি ফুলের হাসি
মনের সুখে ডিঙি নায়ে
ইচ্ছে হলে ভাসি।

শরৎকালে বিলের মাঝে
বসে ফুলের মেলা
রুপোর রঙে রাঙা পুঁটি
করে মজার খেলা।

সবুজ কচি ধানের পাতায়
হাসে শরৎ পরি
দূর্বা ঘাসের আইলে বসে
মনের আলাপ করি।