লোভী শিয়াল

প্রতীকী ছবি
সংগৃহীত

বাচ্চা শিয়াল শখ করেছে
একটা মুরগি খাবে
বনের পাশের ছোট্ট গ্রামে
আঁধার রাতে যাবে।

বলল মাকে সাধের কথা
‘মুরগি আমার চাই
বয়স আমার ছয় হলো তবু
মুরগি জোটে নাই!’

‘বয়স তোমার খুব বাড়েনি’
বলল শিয়াল মা’টা
‘কম বয়সে ভাবলে চালাক
পড়বে পিটুনি ঝাঁটা।’

মুচকি হেসে বাচ্চা শিয়াল
পালিয়ে দিল ছুট
আস্ত মুরগি খাওয়ার লোভে
করবে গ্রামে লুট।

যে-ই না শিয়াল ঢুকল গ্রামে
খুঁজতে মুরগি খাঁচা
নিজেই তখন পড়ল ফাঁদে
আর হলো না বাঁচা।