যে নীলে ভেসে বেড়াই

প্রতীকী ছবি
অলংকরণ: মাসুক হেলাল

তুমি আমার কবিতার বই

যা নিরলস পড়ে যাই আমি

তুমি একটা রংমাখা শহর

যাতে নির্ভয়ে হেঁটে চলি।

তুমি ভোরের কোকিল কণ্ঠ

যার কাকলিতে জেগে উঠি

তুমি বৃষ্টি শেষে সতেজ হাওয়া

যার সুবাস গায়ে মাখি।

তুমি ক্লান্তির শেষে স্বস্তির ঘুম

যাতে মগ্ন হয়ে ডুবে থাকি

তুমি আকাশের একরাশ নীল

যে নীলে ভেসে বেড়াই আমি।

সদস্য, রাজশাহী বন্ধুসভা