খুব করে কতবার বললাম,
বড় ভালোবাসি তোমায়।
কতবার পাঠিয়েছি লাভের ইমোজি;
সরলতার মূর্তি তুমি—
তারপরও থেকেছ নিরুত্তর।
শুধু নীরবে হেসেছ
একগাল সলাজ হাসি
অধর বেয়ে ঝরে গেছে,
মুক্তোদানার ঝিলিক।
ইতস্তত ভাবনারা ধরে নিয়েছে
উত্তর—মৌনতাই সম্মতি।
‘ভালোবাসি’ বলার পেলাম অধিকার
পেলাম পললগঠিত স্নেহভরা উর্বর ভূমি।
যদি তুমি মৌসুমে বৃষ্টি দাও, তাহলে
বপন করে দেব কিছু উফশী জাতের বীজ
অঙ্কুরিত হবে আদরে, সোহাগে।
একদিন কচি কিশলয় মেলে
ধরবে শাখা ফুলে ও ফলে।
রায়পুরা, নরসিংদী