মুঠোবন্দী ভালোবাসা

নাহিদ ও প্রিয়াংকা
ছবি: সংগৃহীত

আমার কাছে ভালোবাসার অনুভূতি হলো ‘প্রিয়াংকা’র মুখের হাসি। যে হঠাৎ এক পড়ন্ত বিকেলে, আস্থার শূন্যস্থানে জায়গা করে আমার ভালোবাসার আকাশকে রাঙিয়ে তুলে।

‘জানো প্রিয়াংকা, খুব হিংসে হয় যখন দেখি সৌন্দর্যের বাহানায় কাজল তোমার চোখে লেপ্টে থাকে।’

সে আমার সাহস, অনুপ্রেরণা, মুগ্ধতা, অভিমান, ঈর্ষা, সকল অনুভূতির পুঞ্জিভূত প্রেমের আখ্যান।

ইচ্ছা করে, জগতের সকল সুখ তাকে এনে দিতে। ইচ্ছা করে, স্তব্ধ সময়ে হাসি ফোটাতে। ইচ্ছা করে, প্রণয়ের ঈন্দ্রজালে আটকে রাখতে।

আমাদের এই মুঠোবন্দী ভালোবাসার হাতটি ধরে রাখতে চাই শেষনিশ্বাস পর্যন্ত।