মুজিবুর মানে মহাসমুদ্র হাজার যুগের ঢেউ
মুজিবুর থেকে শ্রেষ্ঠ বাঙালি কখনো আসেনি কেউ
বাংলাদেশের আকাশ-বাতাস নদ-নদী পথঘাট
শহর নগর বন্দর থেকে ‘গাঁও-গেরামের’ হাট
অণু-পরমাণু জলের কণায় বাজে যে মোহন সুর
কান পেতে শোনো, সেই সুরধ্বনি মুজিবুর মুজিবুর।
মধুমতি তীরে কায়িক শরীরে আসবে না ফিরে তবে
এই মাটি-জল ছায়া-সুশীতল সৌরভে-গৌরবে
তিনি তো আছেন, শ্বাস-প্রশ্বাসে পাই সেই অনুভূতি
ধমনীর ধ্বনি, বোঝাতে সে কথা নেই ত্রুটি-বিচ্যুতি
হাজার যুগের শ্রেষ্ঠ বাঙালি বাঁশিতে নতুন সুর
হিমালয় সম মহান মানব মুজিবুর মুজিবুর।