সবুজ স্নিগ্ধতায় ভরা
শিশিরভেজা ভোরে পাখি ডাকে
থাকে দূর্বা ঘাসের ওপর মুক্তার দানা
গাঙচিল উড়ে মুক্ত আকাশে
ছড়িয়ে তার ডানা।
প্রজাপতি উড়ে যায়
আমার মন ভরে যায়
আকাশের দুঃখ সরে যায়
এ সবকিছু দেখা যায় মায়ের আঁচলের ছায়ায়।
সবুজ গাছপালায় ভরা
নাম তার কাঁঠাল, শিমুল ও গর্জন
ফিঙে পাখির থাবা দিয়ে ৭১-এ করেছি অর্জন;
মায়ের আঁচলের ছায়ায় থাকতে
আরও কত কী দিয়েছি বিসর্জন।
মায়ের চোখের জলে বয়ে চলা
পদ্মা , মেঘনা, যমুনা অবিরল
মায়ের আঁচলের ছায়ায় আমি কতই না চঞ্চল।
সোনালু ফুলের স্নিগ্ধতা।
জারুলের কোমলতা
কৃষ্ণচূড়ার রক্তিমতা
বেলি-বকুলের গন্ধে
মন হয়ে যায় প্রফুল্ল-চঞ্চল
এটাই আমার মায়ের আঁচল।