মায়াময় দেশে

প্রতীকী ফাইল ছবি

সবুজের হাতছানি
সুর করে কানাকানি
মায়াময় দেশে
পথেঘাটে ঘুরিফিরি
তাকে ভালোবেসে।
মাছধরা খাল-বিল
ফুলভরা আছে ঝিল
পাখি গায় গান
স্বপ্নীল দেশে আছে
সুখ অফুরান।
অপলক চেয়ে থাকি
এই বুকে তাকে রাখি
কানে বাজে সুর
দেশ থাকে চোখে চোখে
যদি যাই দূর।