প্রিয় নাতাশা,
আমার জীবনে কখনো প্রেম আসবে, তা কল্পনা করিনি। আজ এই প্রথমবার কাউকে দেখে আমার হৃদয়ে সাড়া জাগবে তা–ও কখনো ভাবিনি। স্বপ্নের তুষার শুভ্র রাজ্যের সাদা মেঘহীন আকাশে স্বচ্ছ নীলাভ ক্যানভাসের রং–তুলিতে আঁকা ছবির মতো অপরিচিত মেয়ের সঙ্গে হঠাৎ আমার দেখা হয়ে যাবে, তা–ও কোনো দিন কল্পনা করিনি। তার মায়াবী দুচোখের নিষ্পাপ অপলক দৃষ্টি এখনো আমার কল্পলোকে ভেসে উঠছে। সকাল-সন্ধ্যা নিজেকে ধরে রাখতে পারছি না। সে যেন আমার অনেক যুগ আগের চেনা আপনজন। যাকে আমি শিল্পীর রং–তুলিতে সাজিয়ে মনের গভীরে রেখেছি। আজ আমার এই প্রথম মনে হলো এই তো আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। যার সঙ্গে আমি হাতে হাত ধরে এবং কাঁধে কাঁধ রেখে সারাটা জীবন কাটিয়ে এক অন্য রকম পৃথিবী সাজাতে চাই।
ইতি
তোমার পরিচিত আপনজন
আবির