মানুষ বলতে পারি না

মানুষ বলতে পারি না
প্রতীকী ছবি

আমি গোলাপ দেখে অনায়াসে বলতে পারি

এটা গোলাপ।

আমি পাখি দেখে দ্বিধায়হীন বলতে পারি

এটা পাখি

আমি নদী দেখে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি

এটা একটা নদী।

তেমনই করে আকাশ, দূরের পাহাড়, একটা লক্ষ্মীপেঁচা

এমনকি শুঁয়োপোকা, টিকটিকি, বনের বাঘ-সিংহ

লতানো সাপ দেখে সহজেই আমি চিনি; বলতে পারি।

অথচ আমি মানুষ দেখে সহজে বলতে পারি না

তিনি একজন মানুষ।

পলাশ, নরসিংদী