মন মণিকোঠায় ফণীর তাণ্ডব

প্রতীকী ছবি
অলংকরণ: মাসুক হেলাল

যন্ত্রণাতিক্ত গ্লাসে পান করি হেমলক প্রেম

তৃপ্তিময় ঘন রাত, বিরহী আঁধার।

স্বপ্নের মোড়কে স্বপ্ন ঢাকা—

মন মণিকোঠায় বয়ে চলে ফণীর তাণ্ডব।

আশার চোখে আঁকা কাঠগোলাপের এক যুগ

রক্তিম হৃদয়ের নিত্যসঙ্গী প্রেম মহারোগ।

নীরব সন্ধ্যাবেলা আকাশের ক্যানভাসে—

আরাধনায় মেতে ওঠে গোধূলি-পূর্ণিমা।

হাসনাহেনার ঘ্রাণে আনচান করে

বুকের বাঁ পাশে থাকা কোমল হৃদয়—

শিশিরের ছন্দে কাকডাকা ভোরে

আঁচল মেলে স্বাগত জানায়; সোনালি সূর্যোদয়।

তোমার জন্য বারবার ফিরে আসে সলাজ চাঁদ,

চলো যাই সে চাঁদের স্নিগ্ধ আলোয় হই পরিশুদ্ধ।