বিকেল বেলা বৃষ্টি এল
প্রকৃতি যায় ভিজে
টাপুরটুপুর বৃষ্টি আহা!
ভালো লাগে কী যে।
বৃষ্টির জলে তরুলতা
ভিজে পুকুরঘাট
বৃষ্টির জলে ভিজে হাসে
ইরি ধানের মাঠ।
বৃষ্টির জলে ফুল-ফল ভিজে
ভিজে হাঁসের ছানা
ভেজার পরে ভালো লাগে
পাখির রঙিন ডানা।
বৃষ্টির জলে ঘাস ভিজে যায়
ভিজে ব্যাঙের মাথা
বৃষ্টির জলে ভিজে হাসে
কচি কলাপাতা।
আহা! এমন ভেজা বিকেল
ভালো লাগে খুব
ইচ্ছে করে প্রকৃতিরই
প্রেমে দিতে ডুব।