ভালোবাসা কী? কেন ভালোবাসা আসে জীবনে? আমার কাছে ভালোবাসা মানে এক অদ্ভুত মুগ্ধতা। এক অনাবিল আনন্দ। সব সময় এক অদ্ভুত অনুভূতি। সবকিছু নতুন মনে হওয়া, নতুন করে দেখা।
ভালোবাসা মানে এক দারুণ কষ্ট। এক যুগ অপেক্ষার পর আসে ভালোবাসা, যা সহজে পাওয়া যায় তা ভালোবাসা না। ভালোবাসা সহজে আসে না।
মা যখন বাবাকে শুনিয়ে শুনিয়ে বলে, ‘আমি বলে বেঁচে গেলে’, এই কথার মাঝে লুকিয়ে আছে ভালোবাসা। বাবা যখন মাকে জোর করে শাড়ি পরাত, সেটা ভালোবাসা। ঠাকুমা যখন লাঠি খুঁজে না পেয়ে বলে, ‘কিচ্ছু ঠিক করে রাখো না’, এটা ভালোবাসা।
ভাই যখন বোনকে বলে, ‘তোকে কুড়িয়ে এনেছিলাম’, সেটা ভালোবাসা। সে যখন আমাকে বলে, ‘তুমিই তো’, এটা আমার কাছে ভালোবাসা। পৃথিবীতে এখনো ভালোবাসা আছে বলেই তো পৃথিবী এত সুন্দর।
মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা