এসেছে ঋতুরাজ বসন্ত। সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। ইংরেজি ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে উদ্যাপন করা হয়। আর বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী পয়লা ফাল্গুন ছিল ১৩ ফেব্রুয়ারি। নতুন সংশোধিত বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী একই দিনে উদ্যাপিত হচ্ছে বসন্ত উৎসব আর ভালোবাসা দিবস।
এ বছর বসন্ত ও ভালোবাসা দিবস হাত ধরাধরি করে এসেছে। গত বছরের মতো এবারও কোভিডের কারণে নগরের চারপাশে হয়তো ততটা দেখা মিলবে না বসন্তের রঙিন হাওয়ায় ভেসে যাওয়া মানুষের। তবে নিজস্ব পরিমণ্ডলে বাসন্তী রাঙা বসনে সবাই বরণ করে নিতে পারি রঙিন বসন্তকে। বর্তমান সময়ে এত প্রতিকূলতা ছাড়িয়ে ফাগুনের আগুনময় ভালোবাসা হয়ে উঠুক নতুন স্বপ্ন রচনার সূতিকাগার।
সভাপতি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা