প্রেমের কবি

কাজী নজরুল ইসলাম

হৃদয় মাঝে গেঁথে রেখেছি
নজরুলের গান,
এত মধুর সুরের মাঝে
খুঁজে ফিরি প্রাণ।

সাম্যের কবি প্রেমের কবি
নজরুল তার নাম,
মনের ক্ষত শুকিয়ে যায়
লাগে না কোনো বাম।

মিষ্টি গজল গেয়ে চলে
গায়ের ছেলে মেয়ে,
মধুর কণ্ঠে তাল তোলে
শত গজল গেয়ে।

তোমার কথা স্মরণ করে
দোয়া করব রোজ,
কবর দেশে করতে পারো
জান্নাতি ফল ভোজ।