একা দাঁড়িয়ে তোমার বৃষ্টি ছোঁয়া না দেখে যদি
তোমার হাতে হাত ছুঁয়ে বৃষ্টি ছুঁতাম
তবে কি আজ আমাদের প্রেম হতো?
হুড তোলা রিকশায় অশ্রুসিক্ত নয়ন না সামলে যদি
তোমার কাঁধে মাথা রেখে হাতটা শক্ত করে ধরতাম
তবে কি আজ আমাদের প্রেম হতো?
দূর থেকে নিকোটিনের আগুনে পুড়তে না দেখে যদি
তোমায় কাছে টেনে ঠোঁটে ঠোঁট রাখতাম
তবে কি আজ আমাদের প্রেম হতো?
বুকের ভেতর চাপা আর্তনাদে বিদায় না জানিয়ে যদি
তোমার চোখে চোখ রেখে বলতাম ‘ভালোবাসি’
তবে কি আজ আমাদের প্রেম হতো?