বাইরে শূন্য ডিগ্রি
ভেতরে উষ্ণ আগ্নেয়গিরি
হাজার বাতির রঙিন সন্ধ্যা
রাইন নদীতে ঢেউ
হাতের পরে হাত
এত দিন শুধু শুনেছি
বুঝিনি প্রেম স্বর্গীয়
সাগর নদী অরণ্য
পাড়ি দেব সারস হব
বারবার আসব
ফিরে ফিরে আসব
হয়ে কাঙাল কিংবা বাউল বাতাস
প্রেম না দিলেও প্রশ্রয় দিয়ো।
বাইরে শূন্য ডিগ্রি
ভেতরে উষ্ণ আগ্নেয়গিরি
হাজার বাতির রঙিন সন্ধ্যা
রাইন নদীতে ঢেউ
হাতের পরে হাত
এত দিন শুধু শুনেছি
বুঝিনি প্রেম স্বর্গীয়
সাগর নদী অরণ্য
পাড়ি দেব সারস হব
বারবার আসব
ফিরে ফিরে আসব
হয়ে কাঙাল কিংবা বাউল বাতাস
প্রেম না দিলেও প্রশ্রয় দিয়ো।