আমি বুকে বিস্ফোরিত প্রেমের আগুন পুষে রেখে
জবাই করা এক রাজহাঁসের মতন লাফিয়ে উঠি।
নীল বিরহের ফাঁদের জালে চিরতরে আটকা পড়ে
বাঘের ভয়ে বনের তাড়া খাওয়া হরিণ হয়ে ছুটি।
দিনে দিনে প্রাণটা আমার হচ্ছে যেন বিষের কলস
সেই কলসে ব্যথার রসে মজাই আমি নীল সুপারি।
বহুদিনের প্রেমের হাটে সওদা শেষে খুব লোকসানে
নিজ পদবি পেলাম—জনম দুঃখী বেদনার ব্যাপারী।
শিক্ষার্থী, বাংলা বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা