নির্বাসনে বোধ

প্রতীকী ছবি
সংগৃহীত

নির্লিপ্ত স্বভাবে ছন্নছাড়া অপ্রতিরোধ্য ভাবনা
নিকৃষ্ট উৎকৃষ্টের সমীচীন বাছবিচার
বিলুপ্তির মেঠো পথে ধীরপদে আগুয়ান বিবেক
স্বতন্ত্রতা বিকোয় অর্থের মানদণ্ডে।
আত্মসম্ভ্রমে প্রকট দরিদ্রতা প্রতিক্ষণে
নিঃসৃত কথাগুলো বিষাক্ত বেদনাময়
মঙ্গলে পাড়ি জমায় সুস্থির চেতনারা
অবশিষ্টাংশ বোধ খুঁজতে যাই জাদুঘরে।