কেমন আছ তুমি? জানো খুব ইচ্ছা করে বলেই ফেলি ভীষণ ভালোবাসি তোমাকে। ইচ্ছা করে ফোন দিয়ে বলি, শুনছ তোমাকে ভালোবাসি। খুব ভোরে রবির সরু কিরণ এসে যখন পরে মুখে, ঘুম ঘুম চোখে আধো আধো কণ্ঠে ফোন দিয়ে বলি গুড মর্নিং।
জানো আমার খুব ইচ্ছা করে তোমার সামনের হালকা কোঁকড়া চুলে, আমার নরম আঙুলের ডগা দিয়ে আলতো করে বিলি কাটি। একটু অভিমান নিয়ে বলি, রাত জাগো কেন গো তুমি? নিজের যত্ন না–ও না কেন ঠিক করে। এত সমাজসেবা করতে তোমাকে কে বলেছে?
সব দ্বিধা ভুলে, মনের অনুভূতি জানিয়ে দিলাম তোমাকে। আমি যে প্রচণ্ড বেশি ভালোবেসেছি তোমাকে।
সদস্য, রংপুর বন্ধুসভা