ভালোবাসা মানে দুটি মনের মিল। ভালোবাসা মানে শুধু কাছে আসা নয়, দূরে থেকেও ভালোবাসা যায়। ভালোবাসা মানে মানুষটি কাছে না থাকলেও তার অনুভূতিগুলো অনুভব করা। হাজারবার আই লাভ ইউ না বলেও তাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করা। তার ছোট ছোট ইচ্ছাগুলোকে প্রাধান্য দেওয়া। বিপদের সময় তার হাতে হাত রেখে বলা, ‘কিছু চিন্তা করো না প্রিয়, সব ঠিক হয়ে যাবে’। ভালোবাসা মানে, তার একটু অবহেলায় তাকে ভুলে না গিয়ে সারাটি জীবন প্রতীক্ষা করা।
সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা