বড়লোকের চলছে গাড়ি
রিকশা হলেই চুলকানি
আপনারা কেউ জানেন নাকি
এই বিদ্বেষের মূলখানি?
দামি দামি গাড়িগুলো
পাশ দিয়ে যায় শাঁ করে
রিকশা–ভ্যান দেখলে তারা
তাকায় শুধু হাঁ করে।
শক্তলোকের ভক্ত অনেক
নরম হলেই রক্ষে নাই
চতুর্দিকে হাজার সুহৃদ
কেউ গরিবের পক্ষে নাই।
তাহাদের এই দ্বৈতনীতি
এসব এখন লোক বুঝে
দেয়ালে পিঠ ঠেকে গেলে
থাকবে না কেউ চোখ বুজে।
পুরানা পল্টন, ঢাকা