তোমার দুগালে বৃষ্টির ছাপ

প্রতীকী ছবি।
অলংকরণ: মাসুক হেলাল

জানালার কাচে বৃষ্টিধোঁয়া
বৃষ্টিফোঁটা, বৃষ্টির পরশ রেশমি কাপড়ের
কৃষ্ণচূড়ার সবুজ ফাঁকে জোড়া টিয়ার বৃষ্টিস্নান
শান্ত নদী বহমান অবিরাম।
এ বৃষ্টিভেজা দুপুরের দৃষ্টি অপলক
তোমার ভেজাচুলের গন্ধ শুঁকে
তোমার দুগালে বৃষ্টির ছাপ এঁকে দেব
এসো।