শ্রাবণদিনের এমন ক্ষণে
রবি তোমায় পড়ছে মনে
হৃদয় কেঁদে ওঠে
ঝরো ঝরো এমন দিনে
দুঃখ জাগে মনো বীণে
তবুও ফুল ফোটে।
কলম তোমার বিশ্বসেরা
ভালোবাসা দিয়ে ঘেরা
সুখ যে তোমার গানে
গল্প কাব্য নাটক দিয়ে
পাঠক হৃদয় কেড়ে নিয়ে
হারালে দূর পানে।
বাইশে শ্রাবণ বিদায় নিলে
রয়ে গেলে পাঠক দিলে
চোখে অশ্রু ঝরে
তোমার লেখা হৃদয়জুড়ে
কেমন করে যাবে দূরে?
আছ হৃদয় ’পরে।
চানখাঁরপুল, ঢাকা