হে প্রিয়,
প্রতিবছরের মতো এ বছরও দেখো এক নতুন বসন্ত এল। তোমাকে ভালোবেসেছি বলেই আজ এতটা দূরে থেকেও, তোমার নামে একটি গোলাপ আর আমার অগোছালো লেখাগুলোকে চিঠি বানিয়ে নিজের কাছেই রেখে দেই, প্রতিবছরের মতোন।
তোমার মতো আমিও আজ কাজকে গুরুত্ব দেওয়া শিখে গেছি। তবু তোমায় বলতে চাই, শত ব্যস্ততার মাঝেও নিজের ছেলেবেলাকে যত্নে রেখো। খোলা চুলে লাল শাড়িতে কপালে ছোট্ট টিপখানি রেখো। ভালো থেকো তুমি, খামখেয়ালি হাসি টুকু সঙ্গে নিয়ে।
ইতি
জিৎ রয় চৌধুরী