জোছনা বিলাস

প্রতীকী ছবি
সংগৃহীত

জোছনা মাখা চাঁদের আলো

ভীষণ ভালো লাগে

ঘুম ফেলে তাই চলে গেলাম

রাতে ফুলের বাগে।

একলা একা ফুল বাগানে

গিয়ে অবাক হই—

ফুল ও পাতায় জোছনা নেমে

করছে রে থই থই।

মুগ্ধ হয়ে সারা গায়ে

জোছনা নিলাম মেখে

হুতুম প্যাঁচা ভেংচি কাটে

আমার খুশি দেখে।

বেলাব, নরসিংদী