চাওয়া

প্রতীকী ছবি
প্রথম আলো বন্ধুসভা

আবেগের কা‌ছে তু‌মি ক‌বেই ভা‌লোবাসা বি‌ক্রি ক‌রেছ, নি‌জেও জানো না

জোছনায় স্নান ক‌রে যখন আমি ক্লান্ত, গি‌য়ে‌ছিলাম তোমার মনবা‌ড়ি

‌ সেখা‌নে উঠানের ডাকবা‌ক্সে তোমার পু‌রো‌নো প্রে‌মিকা‌দের চি‌ঠি

ধূস‌রিত ম‌লিন, তোমার হয়‌নি সময় খোলার।

চাঁদজ‌মি‌নে ক্ষত নি‌য়ে হৃদয় আমার ফি‌রে এসেছে

বলব ব‌লেও বলা হয়‌নি তোমা‌কে

আমি ‌কোনোদিন তোমার প্রেয়সী হ‌য়ে উঠ‌তে পারব না।

আমার অযোগ্যতা?

আমি তোমার মন–ঈশ্বরীর পড়শি হ‌তে পার‌ব না

একক দেবী হ‌তে চাই আমি।

য‌দিও ভেনাস নই, নেফার‌তি‌তি বা ক্লিওপেট্রাও নই

সমু‌দ্রের অবগাহনে স্নান করা কোনো সুন্দরী বা প্রে‌মিকা,

সাধারণ ত‌বে তোমার অনন্যসাধারণ হ‌তে চাই

‌ দেবতার একচ্ছত্র দেবী।