ঘুম ভাঙানোর গান

বিলে ঝাঁক বেঁধে উড়ছে পাতিসরালি পাখি। এ যেন পাখির স্বর্গরাজ্য

ঘুম ভাঙানোর গান গেয়ে যায়
দোয়েল কোয়েল পাখি।
বাংলাদেশের রূপ দেখে তাই
জুড়ায় আমার আঁখি।

নদীর ওপর ঢেউগুলো তাই
বইছে ছলাৎছল।
আজকে না হয় ও নদী তুই
মনের কথাই বল।

পাখপাখালির কিচির মিচির
শুনতে লাগে বেশ।
শাপলা শালুক দীঘির জলে
মধুর পরিবেশ।

সকাল হতেই গাঁয়ের কৃষক
সবুজ মাঠে যায়।
মনটা তখন গাঁয়ের পথেই
শ্যামলিমা ছোঁয়া পায়।