মাঠ–ঘাট ভরে গেছে
সাদা কাশবনে
খুনসুটি করে পাখি
প্রকৃতির সনে।
বাতাসেতে কাশফুল
হেলে আর দুলে
ভ্রমরেরা গুন গুন
করে প্রাণখুলে।
মাঝে মাঝে নেমে আসে
ঝরঝর বারি
মাঠ থেকে বাড়ি ফেরে
চাষি তাড়াতাড়ি।
দূর থেকে ভেসে আসে
রাখালের সুর
কিশোরীর পায়ে যেন
বাজে ঘুংঘুর।
যত দূর দেখা যায়
শুধু কাশবন
প্রকৃতিটা সেজে আছে
মনের মতন।