এ দেশটাকে গড়তে হবে

প্রতীকী ছবি।
কে এম হিমেল আহমেদ

মায়ের মতো এ দেশটাকে
গড়তে হবে ভাই
এ দেশেরই স্নেহ-মায়ায়
পেলাম খুঁজে ঠাঁই।
এ দেশেরই নদ–নদী আর
পাহাড়ঘেরা বন
ইশারাতে ডাকছে আমায়
করতে আলিঙ্গন।
এ দেশেরই গাছগাছালি
দিচ্ছে আমায় ছায়া
কী নিদারুণ ভালোবাসায়
বাড়ে কেবল মায়া।

এ দেশেরই পাখপাখালি
ছন্দ সুরে ডাকে
মনের কোণে ভালোবাসা
ছুঁয়ে ছুঁয়ে থাকে।
এ দেশটাকে ভালোবেসে
মরতে যেন পারি
দেশের জন্য বাড়ে মায়া
মনে কাঁড়ি কাঁড়ি।