ন্যায্য পাওনা দাও না তোমরা
কাঁদি আমরা এই দুখেতে
আমরা শ্রমিক আছি বলে
তোমরা আছ খুব সুখেতে।
তোমাদের কাজ করতে গিয়ে
আমরা ঝরাই গায়ের ঘাম
ঝরাই রক্ত, হই আহত
তবুও নেই আমাদের দাম।
আটটি ঘণ্টা ডিউটি চাইলে
তোমাদের হয় মাথা নষ্ট
ঠিকমতোও দাও না বেতন
দাও আমাদের মনে কষ্ট।
মিছিল করলেই পুলিশ এনে
মারো বুকের মাঝে গুলি
চিরতরে বন্ধ করে
দাও আমাদের মুখের বুলি।
টঙ্গীবাড়ি, মুন্সিগঞ্জ