আজও ভালোবাসি

প্রতীকী ফাইল ছবি

‘প্রথম দেখায় প্রেম পড়ে গেছি’, এমন কথা অনেক শুনেছি। কিন্তু আমার বেলায় যে এ রকম ঘটবে, সেটা কখনো ভাবিনি। বিনোদপুর তরুণ সংঘের সদস্য ছিলাম আমি। খুব ঘটা করে প্রতিবছর সরস্বতীপূজা করি। সেবার প্রসাদ বিতরণের দায়িত্ব পড়ল আমাদের ওপর। আমি ও আমার বন্ধুরা মিলে বিকেল চারটা থেকে প্রসাদ বিতরণ শুরু করলাম।

হঠাৎ চার–পাঁচজন মেয়ে আমাদের মন্দিরে এল। তার মধ্যে একটা মেয়ে এসেছিল বাসন্তী রঙের শাড়ি পরে। খোঁপায় গাঁদা ফুল আর কপালে ছিল লাল টিপ। অপরূপ লাগছিল মেয়েটিকে। আমি মেয়েটির হাতে প্রসাদ তুলে দিলাম। মেয়েটির দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকলাম। মন অজানা আনন্দে ভরে উঠল। সেই প্রথম দেখাতেই মেয়েটিকে ভালোবেসে ফেলেছি। কিন্তু কোনো দিন খুঁজতে যাইনি মেয়েটির নাম, ঠিকানা, কিসে পড়ে?

অজানা এক ভালোবাসায় মনকে আচ্ছন্ন করে রেখেছি। আজও ভালোবাসি সেই মেয়েটিকে।