‘আগলে রাখবে তো?’

প্রতীকী ছবি
ছবি: সংগৃহীত

আমের মুকুলগুলো পাতাকে ছাড়িয়ে গেছে। গাছ গুলো খুঁজে পাচ্ছিল নিজেকে। কৃষ্ণচূড়া ও পলাশ ফুলগুলো কেবল ফুটে ওঠার জন্য তৈরি হয়ে আছে। ঠিক সেদিনটায় অদ্ভুতভাবে দেখা হয় সজল ও টুম্পার। দিনটা ছিল ১৪ ফেব্রুয়ারি। যাকে ঘোষণা করা হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে।

প্রথম দেখাতেই যে প্রেম হয়ে যায়, এটা সেদিন তারা দুজনেই বুঝেছিল। তবে সে প্রেমটার প্রকাশ পেতে সময় লেগেছিল গোটা একটা বছর। পরেরবার ভালোবাসা দিবসে সজল টুম্পাকে প্রপোজ করেছিল। টুম্পা উত্তরে বলেছিল, ‘আমাকে আগলে রাখবে তো?’ সজল বলেছিল, ‘যত দিন আমি জীবিত থাকব কথা দিচ্ছি, তত দিন তোমাকে আগলে রাখব।’

সজল টুম্পার কবরের পাশে বসে দুজনের কেটে যাওয়া সময়গুলোর কথা ভাবছে, তার কবরটাকে আগলে রেখেছে আজও।

যুগ্ম সাধারণ সম্পাদক, নীলফামারী বন্ধুসভা