প্রিয় অভিমানিনী
তুমি বলেছিলে
হাতে হাত রেখে পথ চলার কাব্য গড়তে
যে পথে শুকনো পাতার মর্মর শব্দ
যে পথে হাওয়ায় দোলানো সবুজ বৃক্ষ
যে পথে আসেনি কেউ আজঅব্দি।
ঠিক অভিমান করে বলেছিলে
দুজনে মিলে মেঘ কুড়াবো
ভাসবো সুদূর আকাশ হয়ে।
আমরা রোজ অভিমান কুড়াই।
কই অভিমান করে বললে না তো ভালোবাসি।
এলে না তো পথিক হয়ে পথে হাঁটতে
কাব্য গড়লে না তো গল্প হয়ে।
তবে তুমি কি আর সে নও
নাকি এখনো অভিমানে অভিমানিনী।
আমি অপেক্ষায় বসে থাকি
কাল থেকে কালান্তর
কল্পস্মৃতি নিয়ে বেঁচে আছি
কখন আসবে সেদিন?
যেদিন হাঁটব পথের সঙ্গী হয়ে
যেদিন সকালের কোমল আলো
এসে পড়বে তোমার মুখে
যেদিন বলে উঠব
এই তো
এই তো ফিরে পেয়েছি স্মৃতিমাখা তোমাকে।
তখন নাহয় কাঁধে মাথা রেখে একবার বোলো
ভালোবাসি।
বলবে তো?
সাংগঠনিক সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা