আমার অবসাদ, আমার দুঃখ সকল ঘুচে যাবে কি?
হয়তো হ্যাঁ কিংবা না, কখনোই না,
তুমি কি আমায় সত্যি ভালোবাসোনি?
হয়তো বেসেছ কিংবা বাসোনি, এ তোমার সীমানা!
হৃদয় আমার স্পর্শকাতর বড়;
ভীষণ কোমল, ভীষণ কোমল জানি।
তোমার মায়াচোখে আটকে গেছি, প্রণয়ী আমি ধরো!
চির যা জানি, সে চির মাঝে তুমি রয়ে যাবে চিরদিনই।
আমার হৃদয় অশান্ত ভীষণ, অসম্ভব পাপ
সাধে বিষাদ মাখা; জরাজীর্ণ স্বীয় বল
আমি হয়তো স্রষ্ঠার এক নরকীয় অভিশাপ!
কী বলি? কী বলি আমি, চোখে এসে যায় জল।
তুমি দারুণ ভালো, দারুণ বিনয়ী
তোমার কাছে ক্ষুদ্র কীট আমি, বেনামি পথিক।
রও সুখে, ভুলে যাও বা মনে রেখো জীবনের সঙ্গে
কামনা আমার, সুখী হও, স্বনামে ধন্য হও তুমি।