মরীচিকার বসবাস
শূন্যতার উঠোনে খাঁ খাঁ রোদ্দুর—
বিকলাঙ্গ ভালোবাসা নির্বাক কাঠের পুতুল,
জ্বলজ্বল করে জ্বলে ওঠে ধ্বংসের অগ্নিশিখা।
নিথর দেহ বিকারগ্রস্ত—
অনুতাপের গ্রন্থিতে মরীচিকার বসবাস,
লোভাতুর হাতে সুতীক্ষ্ণ হাতিয়ারের ঝলকানি।
চাওয়া–পাওয়ার অকালমৃত্যু—
অজুহাতের তালবাহানা মিথ্যার রন্ধ্রে রন্ধ্রে,
আশার প্রদীপ নিভে যায় মুখোশধারীর প্রতাপে।
অভিব্যক্তির নিরুপায় দহন—
লড়াইয়ের ময়দানে নেমে আসে পরাজয়ের গ্লানি,
বুকভাঙা কান্নায় নিষ্পেষিত ব্যর্থ সৈনিক।